শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৃহ সন্ত্রাস ও নির্যাতনের অভিযোগে ৪ সহস্রাধিক ব্যক্তিকে গ্রেফতার করল লন্ডন পুলিশ

রাশিদ রিয়াজ : [২] করোনা লকডাউনে স্বাস্থ্যের জন্যে নিরাপদ হলেও টানা আবদ্ধ জীবনে হতাশা ও আচরণ হিংস্র হয়ে ওঠায় তা গৃহসন্ত্রাস ও নির্যাতনে পরিণত হচ্ছে বলে সামাজিক বিজ্ঞানীরা মনে করছে। আরটি
[৩] পুলিশকে এখন করোনা লকডাউন নিশ্চিত করতে হচ্ছে রাস্তায় অন্যদিকে ঘরে ঘরে ছুটতে হচ্ছে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে। আরটি

[৪] লন্ডন পুলিশের নারী কমান্ডার সুই উইলিয়ামস এক বিবৃতিতে জানান, যারা নির্যাতনের স্বীকার হচ্ছেন তারা নিশ্চিত থাকতে পারেন নিরাপদে অন্যত্র তাদের সরিয়ে নেয়ার ব্যবস্থা আছে এবং তাদের ডাকে তাৎক্ষণিকভাবেই সাড়া দেয়া হবে। স্কাইনিউজ

[৫] পুলিশ এও জানায়, শারীরিক বা সামাজিক দূরত্ব মেনে না চললে তারা যদি নির্যাতনের শিকার হয় এবং এর কারণে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে দায়ী ব্যক্তিকে কঠোর সাজা ভোগ করতে হবে। পুলিশ এক্ষেত্রে নির্যাতনের শিকার ব্যক্তিকে রক্ষায় অগ্রাধিকার দেবে। এবং দায়ী ব্যক্তিকে বিচারের মুখোমুখি করবে। দি সান

[৬] লন্ডন ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে গৃহসন্ত্রাস ও নির্যাতনের অভিযোগ হটলাইনগুলোতে স্তূপীকৃত হচ্ছে। সামাজিক ও চিকিৎসাবিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন এধরনের আচরণ করোনাভাইরাস প্রতিরোধে সহায়ক নয়।

  • সর্বশেষ