শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩টি আমল করলে সবসময় আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়

মাজহারুল ইসলাম : [২] এমন কিছু আমল রয়েছে, যেগুলো করার সময় আল্লাহ তাআলা বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন। আসমান থেকে রহমত বা অনুগ্রহ নাজিল করেন। আমল বা ইবাদতের উদ্দেশ্যই হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

[৩] ওই ৩টি আমলের একটি হচ্ছে সুন্নাত নামাজ। মুমিন মুসলমানের জন্য প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এসব ফরজ নামাজের আগে ও পরে অত্যন্ত ফজিলতপূর্ণ সুন্নাত নামাজ রয়েছে। এ সুন্নাত নামাজগুলো পড়ার সময় বান্দার জন্য আসমানের দরজা খুলে দেয়া হয়।

[৪] দ্বিতীয়টি হলো নামাজের জন্য অপেক্ষার সময়। এক ওয়াক্তের ফরজ নামাজ আদায় করার পর, অন্য ওয়াক্তের ফরজ নামাজ আদায়ের জন্য অপেক্ষায় থাকা বান্দাকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে গর্ববোধ করেন। তাদের জন্য আসমানের বিশেষ একটি দরজা খুলে রাখা হয়।

[৫] আর তৃতীয়টি হচ্ছে মজলিসে কুরআনের আলোচনা। মুমিন বান্দা যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআন মাজিদের আলোচনা করে সময় ব্যয় করেন এবং দ্বীনের শিক্ষা ও প্রশিক্ষণে নিয়োজিত থাকেন, তাহলে ফেরেশতারা আসমানের দরজা খুলে জমিনে অবতরণ করে ওই বান্দাকে ঘিরে রাখেন এবং আসমানের খোলা দরজা দিয়ে তারে ওপর রহমত ও প্রশান্তি আসতে থাকে।

[৬] আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো যথাযথ আদায় করার তাওফিক দান করুন। ব্যক্তি, পরিবার ও সমাজে কুরআনের মজলিস এবং সুন্নাত নামাজ আদায় এবং নামাজের অপেক্ষায় থাকার ও তা বাস্তবায়ন করার তাওফিক দান করুন, আমিন। বাংলাদেশজার্নাল

  • সর্বশেষ