শিরোনাম
◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিক্ষুক নাজিমউদ্দিন : একজন আদর্শ মানুষ

শাহ্ আলম ভূঁইয়া : মানুষটির নাম মো. নাজিমউদ্দিন। তিনি একজন ভিক্ষুক। তার কাছ থেকে আমাদের শেখার আছে মানবিকতার এক অসাধারণ পাঠ। তিনি ভিক্ষাবৃত্তি করে জমানো টাকায় একটি ঘর তৈরি করতে চেয়েছিলেন নিজে থাকার জন্য। চলমান করোনা পরিস্থিতিতে এই অসাধারণ মানুষটি তার ঘর তৈরির ১০ হাজার টাকা মানবিক কারণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউএনওর মাধ্যমে জমা দিয়েছেন। মানুষের পাশে দাড়াঁনোর ব্যতিক্রমী এই অসাধারণ মানুষটিকে জানাচ্ছি শতসহস্র স্যালুট। সেই সঙ্গে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
স্পটলাইন : নাজিমউদ্দিনের বাড়ি বাংলাদেশের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামে। ঘটনা ২১ এপ্রিল ২০২০। কেন এ অনুদান : নাজিমউদ্দিনের কথা হলোÑ বেঁচে থাকলে ঘর হবে। আগে মানুষ বাঁচুক। দেশের ক্রান্তিলগ্নে আমার জমানো টাকা যদি অসহায় মানুষের কাজে লাগে তাহলে নিজেকে ধন্য মনে করবো।
লজ্জা তাদের : যারা দেশের টাকায় ভিনদেশে পাহাড় গড়েন। কেউ কেউ আছেন সুযোগ পেলে গরিবের ত্রাণ চুরি করেন। অনেকেই আছেন সামর্থ্য থাকার পরও দুর্যোগ মুহূর্তে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ান না। তাদের কিছুটা লজ্জা হবে বৈকি। হারবে না বাংলাদেশ : এমন নাজিমউদ্দিনরা আছেন বলেই বিশ্বাস আছে মনে। অনেক বেশি সাহস ও শক্তি আছে। এ জন্যই মনে হয় কখনো হারবে না প্রিয় বাংলাদেশ, আমাদের প্রাণের বাংলাদেশ। প্রশ্ন জাগে মনে : গল্পের মতোই লাগছে ঘটনাটি। প্রশ্ন জাগে মনে এই বৃদ্ধ মানুষটি সত্যিই ভিক্ষুক নাকি দানবীয়? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়