শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজায় খাবারের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি খাদ্যমন্ত্রীর আহ্বান

আনিস তপন : নওগাঁ জেলার ৯৯টি ইউনিয়নে ধানকাটা শ্রমিকদের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি। শুক্রবার মিন্টো রোডের মন্ত্রীর সরকারি বাসভবন হতে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

এসময় দেয়া বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, জ্বর করোনাভাইরাসের প্রধান লক্ষণ। তাই কৃষি শ্রমিকদের কারো জ্বর আছে কিনা তা খতিয়ে দেখা খুবই জরুরি। এজন্য প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিদিন শ্রমিকদের মাঠে পাঠানোর আগে জ্বর মেপে নিবেন। এছাড়াও পবিত্র মাহে রমজানে খাবারের দাম বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান মন্ত্রী।

তাঁর বক্তব্য শেষে খাদ্যমন্ত্রীর পক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক রঞ্জিত সরকার ২০০টি থার্মাল স্ক্যানার জেলা প্রশাসক হারুন-অর রশীদের কাছে হস্তান্তর করেন।

  • সর্বশেষ