শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী কাতার ও সৌদি আরব এশিয়ান গেমস ২০৩০ আসরের স্বাগতিক হতে চায়

এল আর বাদল : [২] অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার ওসিএ জানায়, ২০৩০ এশিয়ান গেমস আয়োজনের আগ্রহ নিয়ে দোহা ও রিয়াদের আবেদন হাতে এসেছে। খেলাধুলা বিষয়ক এশিয়ার সর্বোচ্চ সংস্থাটির প্রধান শেখ আহমাদ আল-ফাহাদ আল-সাবাহ বলেন, এশিয়ান গেমসের ২০৩০ আসর আয়োজন নিয়ে দুই শক্তিশালী দেশের আবেদন পেয়ে আমরা আনন্দিত।

[৩] এতে এশিয়ায় অলিম্পিক মুভমেন্টের বিশ্বাস ও আস্থাটা বোঝা যাচ্ছে। ভবিষ্যতে বড় পরিসরে বিশ্বমানের ক্রীড়া ইভেন্ট আয়োজন করে আমরা আমাদের সুনাম আরও বৃদ্ধি করব।-আরব নিউজ

[৪] এশিয়ান গেমসের ২০৩০ আসর আয়োজনে আগ্রহীদের আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। ওই আসরের স্বাগতিক কারা হবে তা জানা যাবে চলতি বছরের ২৯ নভেম্বর চীনের সানয়া শহরে ওসিএ’র সাধারণ সভায়। এশিয়ান গেমসের ২০২২ আসরের আয়োজক চীনের হাংজু শহর। আর ২০২৬ আসর হবে জাপানের আইচি নাগোয়ায়। - সৌদি গেজেট

[৫] ফিফা বিশ্বকাপ ২০২২ আসরের স্বাগতিক কাতার ২০০৬ সালে এশিয়ান গেমসের পনেরোতম আসর আয়োজন করলেও সৌদি আরও কখনই ওসিএ’র মাল্টি স্পোর্টস ইভেন্ট আয়োজন করেনি। কাতার আর সৌদির সম্পর্ক দীর্ঘদিন ধরে শত্রুভাবাপন্ন। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ তোলে কাতারের সঙ্গে সব ধরনের ক‚টনীতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি ঘেঁষা সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। - গালফ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়