শিরোনাম
◈ সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ: সুখরঞ্জন বালী মামলায় পুলিশ কর্মকর্তা এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ◈ বাংলাদেশি পর্যটকদের ঠকানো হবে না, ক্রেতাদের আস্থা ফেরাতে ন্যায্য দামের অঙ্গীকার কলকাতার ব্যবসায়ীদের! ◈ ঘোড়াশাল-পলাশ সার কারখানা উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ◈ শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ◈ গ্যাস সংকট, অর্ডার কমে যাওয়া ও লোকসানে শিল্পনগরী গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবন ◈ বিশ্বকা‌পে আন‌ন্দের মা‌ঝে বেদনার সুর, শাস্তির মু‌খে মেক্সিকো  ◈ চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায় ◈ হরমুজ প্রণালী বি‌দে‌শি‌দের খেলার মাঠ নয়,যুক্তরা‌স্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরান সামরিক সদরদপ্তরের ◈ ডেঙ্গুর থাবায় চট্টগ্রাম, চার গুণ বেড়েছে রোগী ◈ সবুজ জ্বালানিতে বড় বিনিয়োগ টানতে নতুন কৌশল নিচ্ছে সরকার

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে রমজান শুরু

মাজহারুল ইসলাম : [২] আর চাঁদ দেখা না গেলে রোববার থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস।  মাহে রমজানের তারিখ নির্ধারণে এবং পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে আজ  সন্ধ্যায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়েছে।

[৩] তবে ইতোমধ্যে দেশে ঘরে ঘরে রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। চাঁদ দেখা গেলে শুক্রবার রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে শুরু হবে পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা। এ কারণে সন্ধ্যার পূর্বাপর ধর্মপ্রাণ মুসলমানদের দৃষ্টি থাকবে আকাশের দিকে। হিজরি সাল হিসাব করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। চাঁদ দেখা সাপেক্ষে রোজা রাখতে হয় বলে বিশ্বব্যাপী একদিন আগে ও পরে রোজা শুরু হয়।

[৪] রোজা কবে থেকে- এ সিদ্ধান্ত আসবে আজকের বৈঠক থেকে। বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখে গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৮৩৩৭ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়