শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ১০:১২ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সেবায় অর্থ দিতে ঐতিহাসিক জার্সি নিলামে তুলছেন ফিফার বাংলাদেশি সাবেক রেফারি

নিজস্ব প্রতিবেদক : [২] ২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে জার্সিটি পরে ম্যাচ পরিচালনা করেছিলেন সেটিই নিলামে তুলবেন বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান। যা তার নিজের একটি স্মরণীয় স্মারক হিসেবে ছিলো। কেননা দক্ষিণ এশিয়ার একমাত্র রেফারি হিসেবে সাফের ফাইনাল পরিচালনা করেছেন।

[৩] দেশের ফুটবলাঙ্গনে তৈয়ব হাসানই প্রথম এ রকম উদ্যোগ নিলেন। ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান তার প্রিয় ব্যাট নিলামে তুলে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন।

[৪] বাংলাদেশি রেফারিদের মধ্যে তৈয়ব হাসান সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। ১৯৯৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাঁশি বাজিয়েছেন তিনি। অবসরে যাওয়ার আগ পর্যন্ত ২৫ বছরের রেফারিং ক্যারিয়ারে প্রায় ১০০ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন তিনি।

[৫] ২০১৩ সালে নেপালে অনুষ্ঠিত সাফের ফাইনাল পরিচালনা করেন তৈয়ব। সেই ম্যাচে যে জার্সি পরে খেলেছিলেন সেটিই নিলামে তোলার ঘোষণা দিয়েছেন তৈয়ব হাসান। তার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ।

  • সর্বশেষ