শিরোনাম
◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন ◈ ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা ◈ গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী ◈ প্রতিবছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে: মাহদী আমিন 

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণায় ষাড়ের লড়াই আয়োজনকারীকে ১ লাখ টাকা জরিমানা

সুস্থির সরকার, নেত্রকোণা প্রতিনিধি: [২] দুর্গাপুর উপজেলায় একজন ইউনিয়ন পরিষদ সদস্য লকডাউন ভেঙ্গে ষাঁড়ের লড়াই আয়োজন করায় এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউপি সদস্য রফিকুল ইসলামকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আটক করে পুলিশ।

[৩] রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। দূর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের ডেংবাড়ির সামনে গতকাল মঙ্গলবার ষাড়ের লড়াই অনুষ্ঠিত হয়।

[৪] এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউপির শ্রীপুর গ্রামের ডেংবাড়ির খোলা জায়গায় মঙ্গলবার সকালে ষাঁড়ের লড়াই শুরু হয়। এ সময় শ্রীপুর গ্রামের সুজন মিয়া ও মুন্সিপাড়া গ্রামের আবদুল মালেকের দুটি ষাঁড়ের লড়াই বাঁধে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে একই জায়গায় পাশের গ্রামের শহীদ মিয়া ও আনোয়ার হোসেনের দুটি ষাঁড়ের লড়াই হয়। লড়াই চলাকালে খোলা মাঠটি উৎসুক জনতায় কানায় কানায় ভরে যায়।

[৫] ওই ষাঁড়ের লড়াইয়ের নেতৃত্বে ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মিলন ও তাঁর ভাই সুজন। হাজারো জনতা দলবদ্ধ হয়ে লড়াই উপভোগ করেন। এখানেই পাঁচ দিন আগেও ষাঁড়ের লড়াই হয়েছিল। এ খেলায় জনসমাগমে শারীরিক দূরত্বের নিয়ম ভঙ্গ হওয়ায় স্থানীয় সচেতন মহল এর প্রতিবাদ করলেও তা মানেননি ইউপি সদস্য ও তার সহযোগীরা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ