শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভদ্রলোক ভারতের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন

এল আর বাদল : [২] বিরাট কোহলি, শচীন টেন্ডুলকারের পর কপিল দেব। লকডাউনে পুরুষদের চুল ও দাঁড়ি কাটার সমস্যা সমাধানের উপায় নিজেই বের করলেন ভারতীয় ক্রিকেটাররা।

[৩] টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি তার বেটারহাফ-কে দিয়ে মাথার চুল কাটিয়েছেন। আর কিংবদন্তি শচীন টেন্ডুলকার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের চুলের ছাঁট দিয়েছেন। আর ভারতের প্রথম বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেব লকডাউনে মাথা মুড়িয়েই ফেললেন। নুন-মরিচ দাড়ি রেখে, ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়কের শেভেন চেহারার ছবি টুইটারে পোস্ট করে নিজের সঙ্গে তুলনা করেছেন সৈয়দ কিরমানি।- কলকাতা টোয়েন্টি ফোর

[৪] লকডাউনে পুরুষদের সবচেয়ে বড় সমস্যা চুল-দাড়ি কাটা। সেলুন বন্ধ থাকায় বাড়িতে ট্রিমার চালিয়ে দাড়ি কাটার ব্যবস্থা কোনওরকমে হয়ে গেলেও সমস্যা হয়েছে চুল নিয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে বিরাট কোহলি। লকডাউনে ফুটবল ও ক্রিকেট সার্কিটের দুই গ্লোবাল সুপারস্টারের চুল কাটার ভিডিও সা¤প্রতিক সময়ে ভাইরাল হয়েছে ইন্টারনেটে। দু’টি ক্ষেত্রেই তাদের হেয়ার ডিজাইনার হয়ে ধরা দিয়েছিলেন তাদের বেটার-হাফরা (স্ত্রী)।

[৫] তারপর অজি ওপেনার ডেভিড ওয়ার্নার মহামারী চলাকালীন অক্লান্ত পরিশ্রম করে চলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা জানাতে অনলাইনে টাক পড়ে যাওয়ার অনুরোধ করেছিলেন।

[৬] সোমবারই নিজেই নিজের চুল কাটেন শচীন। গৃহবন্দি শচীন টেন্ডুলকারের চুল কাটার ভিডিও ভাইরাল হল ইন্টারনেটে। রোনালদো ও বিরাটটা চুল কাটতে তাদের স্ত্রীদের সাহায্য নিলেও নিজেই নিজের হেয়ার ডিজাইনার হন মাস্টার-বøাস্টার। তার নয়নাভিরাম স্কোয়্যার কাটের সঙ্গে পরিচিত অনুরাগীরা। কিন্তু হেয়ার-কাটেও যে তিনি সমান পারদর্শী, তার পরিচয় করাতে স¤প্রতি ইনস্টাগ্রামে নিজেই নিজের চুল কাটার কয়েকটি ছবি পোস্ট করেছেন টেন্ডুলকার।-জি নিউজ

  • সর্বশেষ