শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের পাঁচটি ক্ষেত্রে মোট কয়লার মজুদ আছে ৭ হাজার ৯৬২ মিলিয়ন টন

সাইদ রিপন: [২] তেল ও গ্যাস ব্যতীত এখন পর্যাপ্ত দেশে আবিষ্কৃত প্রধান খনিজ সম্পদগুলো হলো কয়লা, পিট, কঠিন শিলা, খনিজ বালু, সাদামাটি, সিলিকাবালু, সাধারণ পাথর/বালি মিশ্রিত পাথর ইত্যাদি। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) বর্তমানে এসকল খনিজ পদার্থের অনুসন্ধান লাইসেন্স, খনি ইজারা ও কোয়ারি ইজারা দিচ্ছে।

[৩] বিদ্যুৎ উৎপাদন ও ইট তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে জ্বলানি হিসেবে কয়লার ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশে এ পর্যন্ত আবিষ্কৃত কয়লা ক্ষেত্রের সংখ্যা ৫টি। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী মজুদের পরিমাণটি উল্লেখ আছে।

[৪] খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) তথ্য মতে, দেশে বর্তমানে সাধারণ পাথর/বালু মিশ্রিত পাথর ৮০২ মিলিয়ন ঘনফুট মজুদ রয়েছে। দেশের সিলেট, সুনামগঞ্জ, পঞ্চগড়, লালমনিরহাট ও বান্দরবান পার্বত্য জেলার সরকারি খাস খতিয়ানভুক্ত জমির পাথর কোয়ারিসমূহকে গেজেটভুক্ত করা হয়েছে।

[৫] বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, সিলেট ও মৌলভীবাজারের হাকালুকি হাওড়, মাদারীপুর-গোপালগঞ্জে বাঘিয়া চান্দা বিল, বাগেরহাটের কোলামৌজা, সুনামগঞ্জের দিরাই ও সাল্লায় পিট আবিষ্কার করেছে। বর্তমানে আবিষ্কৃত পিটের মজুদ রয়েছে ৬০০ মিলিয়ন টন। যার বাজার মূল্য ১৮ হাজার মিলিয়ন মার্কিন ডলার।

[৬] খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর হিসেব মতে, দেশে কঠিন শিলার মজুদ রয়েছে ১৭১ মিলিয়ন টন যা উত্তোলনযোগ্য। ২০০৭ সাল থেকে এ খনিজ সম্পদ বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়, যা অব্যাহত রয়েছে।

[৭] বিএমডি’র সর্বশেষ তথ্য মতে, দেশে ৩৩২ দশমিক ২৮ হেক্টর জমিতে গেজেটভুক্ত সিলিকা বালু কোয়ারি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়