শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিমহামারীর কারণে বিশ্বে ক্ষুদার্থ মানুষের সংখ্যা দ্বিগুণ হবে,সতর্ক করলো জাতিসংঘ

[১] অতিমহামারীর কারণে বিশ্বে ক্ষুদার্থ মানুষের সংখ্যা দ্বিগুণ হবে,সতর্ক করলো জাতিসংঘ
আসিফুজ্জামান পৃথিল :  [২] তৈরি হতে পারে ইতিহাসের ভয়াবহতম দূর্ভিক্ষ।

[৩] বিশ্ব খাদ্য প্রকল্প (ডাব্লিউএফপি) প্রধান ডেভিড বেসিলি বলেছেন, এই বিপদ থেকে উত্তরণের জন্য এখনই ব্যবস্থা নিতে হবে। তিনি এই অবস্থাকে বাইবেল বর্ণিত অতি দূর্ভিক্ষের সঙ্গে তুলনা করেছেন। বিবিসি, রয়টার্স

[৪] জাতিসংঘের সংস্থাটির দেয়া প্রতিবেদন বলছে লকডাউন শেষে বিশ্বে ক্ষুদার্থ মাসুষের সংখ্যা হবে সাড়ে ১৩ থেকে ২৫ কোটি।

[৫] সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে সংঘাত, অর্থনৈতিক সঙ্কট, জলবায়ু পরিবর্তনে ধুঁকতে থাকা ১০টি দেশ।

[৬] প্রতিবেদনে উল্লেখিত দেশ ১০টি হলো ইয়ামেন, কঙ্গো, আফগানিস্থান, ভেনেজুয়েলা, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, নাইজেরিয়া ও হাইতি।

[৭] উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেসও। এই রিপোর্টের ভিত্তিতে সব দেশকে একজোট হয়ে পদক্ষেপ করার আবেদনও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সাধারণ অধিবেশনেও ওঠে করোনা প্রসঙ্গ।

[৮] কোভিড-প্রতিষেধক আবিষ্কার হলে তা যাতে সব দেশ পায়, সেই নীতিতে সর্বসম্মতি জানিয়েছে ১৯৩টি সদস্য দেশ। এদিন হু-র প্রশংসাই করেছে জাতিসংঘ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়