শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের ◈ দিশাহীন ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা! ইরানকে তুলোধনা করার দাবি, হরমুজ আমেরিকার নিয়ন্ত্রণেই ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনের উত্তরসূরি কে হচ্ছেন? ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাচোল পূর্ব শত্রুতার জেরে দোকান ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পরিবারের

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: [২] পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে মৃত ব্যক্তি বাসায় এশারের নামাজ পড়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আন্দ্রাইল মোড়ে নিজ দোকন আসে।

[৩] রাতে দোকান থেকে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বুধবার (২২ এপ্রিল) ভোরে খোঁজাখুজি শুরু করে। অনেক খোঁজার পর ভোরে আন্দ্রাইল মোড়ের ধানের ক্ষেতে মরাদেহ দেখতে পেয়ে নাচোল থানায় বিষয়টি অবহিত করলে সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

[৪] নিহত আবুল কাশেমের স্ত্রী ঝর্না খাতুন জানান, আমার স্বামী মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাসায় নামায পড়ার পর আন্দ্রাইল মোড়ে দোকান দেখতে যায়। রাতে দোকান থেকে স্বামী বাড়ি না ফিরায় বুধবার ভোরে আমরা খোঁজাখুজি শুরু করি। অনেক খোঁজাখুজির পর আন্দ্রাইল মোড়ে ধানের ক্ষেতে আমার স্বামীর মরাদেহ পড়ে থাকতে দেখতে পাই। আমার স্বামী কে পূর্বশত্রুতার জেরে দুবৃত্তরা হত্যা করতে পারে বলে ধারনা করছি। আমার স্বামীর দেহে অসংখ্যা মারধরের ক্ষত চিহ্ন রয়েছে বলে জানান।

[৫] নিহতের চাচা আন্দ্রাইল ওয়ার্ডের মেম্বার আব্দুল গাফফার জানান, পূর্ব শত্রুতার জেরে আবুল কাশেম কে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

[৬] এ বিষয়ে নাচোল থানার ওসি (তদন্ত) আব্দুল হান্নান জানান, মৃত ব্যক্তির মরাদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এঘটনায় জিঙ্গাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মৃত ব্যক্তির শরীরে অসংখ্যা মারধরের ক্ষত চিহ্ন রয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়