শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের জন্য মৃত বাবাকে দেখার সুযোগ পাচ্ছেন না মিঠুন চক্রবর্তী

ইয়াসিন আরাফাত : [২] ভারত জুড়ে চলছে লকডাউন। এর মধ্যেই শোকের ছায়া অভিনেতা মিঠুন চক্রবর্তীর পরিবারে। মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা বসন্তকুমার চক্রবর্তী। কিন্তু লকডাউনের জন্য বেঙ্গালুরুতে আটকে রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

[৩] জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইতে মৃত্যু হয় মিঠুন চক্রবর্তীর বাবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। আর মিঠুন এই মুহূর্তে রয়েছে বেঙ্গালুরুতে। একটি শুটিংয়ের কাজে সেখানে গিয়েছিলেন তিনি। এরপর লকডাউন শুরু হওয়ায় সেখানেই আটকে পড়েন তিনি।

[৪] একসময় ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন মিঠুনের বাবা বসন্ত কুমার। মা শান্তিময়ী ছিলেন গৃহবধূ। চার সন্তানের মধ্যে মিঠুন ছাড়া রয়েছেন অভিনেতা তিন বোন। চার সন্তানের মধ্যে সবথেকে বড় মিঠুন চক্রবর্তী। শেষকৃত্যের জন্য মুম্বাই পৌঁছানোর চেষ্টা করছেন অভিনেতা মিঠুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়