শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ইস্যুতে বুধবার বৈঠকে বসছে ওআইসি

রাশিদ রিয়াজ : [২] আগামীকাল বুধবার (২২ এপ্রিল) ভিডিও কনফারেন্সে করোনা মহামারি নিয়ে বৈঠকে বসছেন ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। মিডিলইস্ট মনিটর

[৩] এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারি শুরু হওয়ার পর বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ওআইসি। বুধবারের বৈঠক তারই একটি অংশ। ওআইসি সদস্য দেশগুলোর জনস্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা হবে ওই বৈঠকে।

[৪] বর্তমানে ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার। ১৪তম ইসলামিক সামিট কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে বৈঠকে সভাপতিত্ব করবে সৌদি আরব। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়