শিরোনাম
◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমীর দত্তই কি বঙ্গবন্ধুর খুনি মোসলেহউদ্দিন, জল্পনা পশ্চিমবঙ্গে

মিনহাজুল আবেদীন : [২] সোমবার একাত্তর টিভির টক শো একাত্তর জার্নালে কলকাতা প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী বলেন, বাংলাদেশ থেকে ২০ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের বনগাঁ জেলার ঠাকুরনগরে লুকিয়ে ছিলেন কথিত মোসলেহউদ্দিন। তার ছদ্মনাম সমীর দত্ত, পেশায় ইউনানি চিকিৎসক। তিনি চিকিৎসা বিষয়ে একটা বইও লিখেছেন। সেটি গত বছরের শেষদিকে প্রকাশ হয়েছে। বইয়ে নিজের নাম লিখেছেন দীপক চক্রবর্তী নামে।

[৩] জানা গেছে, ওই ব্যক্তি সর্বশেষ উত্তর চব্বিশ পরগণায় ছোট্ট একটি ঘরে থাকতেন। বাড়ির মালিক জানিয়েছেন, তার কেউ না থাকায় তাকে এই বাড়িতে আশ্রয় দেয়া হয়। তবে ২০১০ সালের আগে পর্যন্ত মাঝে মাঝে তিনি ১০/১৫ দিনের জন্য নিখোঁজ হয়ে যেতেন। তিনি ফোন ব্যবহার করতেন না। তার কোনো চিঠিও আসত না। প্রায় ১০ বছর এখানে বসবাস করেছেন। ভালো ইংরেজি বলতে পারতেন।

[৪] বাড়ির মালিক আরও বলেন, ইউনানি চিকিৎসকের ঘরে তল্লাশি চালিয়ে কবিরাজের কোনো বই পাওয়া যায়নি। বরং পাওয়া গেছে, জিহাদের বই, হিন্দু মুসলিম সম্পর্ক এবং ভারত-বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে লেখা বই।

[৫] মোসলেহউদ্দিনের থাকার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে, যে সমীর দত্তের পরিচয়ে ওই ব্যক্তি থাকতেন, সেই সমীর দত্ত মারা গেছেন গত ১০ই এপ্রিল। তার সৎকারও করা হয়েছে।

[৬] পুলিশ এখন সমীর দত্তের ডেথ সার্টিফিকেট, পাসপোর্ট, ব্যাংক একাউন্ট ও অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ