শিরোনাম
◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে স্বাচিপের ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা অব্যাহত

আব্দুল্লাহ আল আমীন : [২]  ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এই স্লোগান নিয়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে সেবা দিচ্ছে সংগঠনটি। সহযোগিতা করছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।

[৩] গতকাল সোমবার রেলওয়ে স্টেশন কৃষ্ণচুড়া চত্বরে অসহায়, নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল ও ভাসমানসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রায় শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেয়া হয়। এই  রোগীদের ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। পুলিশ লাইন্স হাসপাতালের এমআই হিউম্যান প্রান্ত রায় প্রত্যেক রোগীর চিকিৎসাপত্র দেখে তাদের মাঝে ওষুধ বিতরণ করেন।

[৪]  ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, গত ১৩ এপ্রিল থেকে নগরীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এই ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চলছে। কারোনার দুর্যোগকালীন সময়ে  সেবাদান চলবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ