শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয় ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম, দেশে ভরি কত চলছে ◈ সিগারেটের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন, কোন সিগারেটের দাম কত? ◈ এইচএসসি শুরুর আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত ◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৩ ◈ যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ নতুন শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের ◈ শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক লাখ কর্মীকে বেতন দেবেনা ওয়াল্ট ডিজনি

লিহান লিমা: [২] করোনা ভাইরাস মহামারীর কারণে চলমান আর্থিক ক্ষতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে ডিজনি। বিবিসি

[৩] বিশ্বের বৃহত্তম এই বিনোদন গ্রুপ যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ায় থিম পার্ক এবং হোটেল পরিচালনা করে।

[৪] ফিনেন্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রায় অর্ধেক সংখ্যাক কর্মীকে বেতন দেয়া বন্ধ করলে ডিজনির একমাসে সাশ্রয় হবে প্রায় ৫০০ মিলিয়ন ডলার।

[৫] ২০১৯ সালের শেষ তিন মাসে ডিজনি তার পার্ক, ব্যবসা ও পণ্য থেকে আয় করেছিলো ১.৪ বিলিয়ন ডলার।

[৬] ডিজনি বলছে, বিনা বেতনে ছুটি থাকা কর্মীদের পূর্ণ স্বাস্থ্যসেবা সুবিধা দেয়া হবে। সেই সঙ্গে তারা ডিজনির মার্কিন কর্মীদের সরকারের ঘোষিত ২ ট্রিলিয়ন ডলারের পুনরুদ্ধার প্যাকেজের সুবিধার আবেদন করতে আহ্বান জানিেেছ।

[৭] করোনা ভাইরাসের জন্য লকডাউনের পর থেকে বেকারত্বকালীন সুবিধার জন্য আবেদন করেছেন প্রায় ৬০ লাখ আমেরিকান। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

[৮] শাটডাউনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্রমণ, পর্যটন ও সেবাখাত। এয়ারলাইনগুলো চরম লোকসানের মধ্যে পড়েছে এবং অনেকেই সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।

[৯] তবে লকডাউনে ডিজনির অনলাইন স্ট্রিমিং সাই ডিজনি প্লাস এর দর্শক বেড়েছে। চালু হওয়ার পর মাত্র পাঁচ মাসে সাইটিতে সাবক্রাইবারের সংখ্যা ৫০ মিলিয়ন।

[১০] গত মাসে ওয়ার্ল্ড ডিজনি বলেছে, তাদের নির্বাহী পরিচালক বব আইজার মহামারী চলাকালীন তার পুরো বেতন ত্যাগ করেছেন এবং প্রধান নির্বাহী বব চপাক বেতনের ৫০ ভাগ ত্যাগ করেছেন। আইজার বিনোদন জগতের সবচেয়ে উচ্চ বেতন প্রাপ্ত নির্বাহী। গত বছর তার আয় ছিলো ৪৭.৫ মিলিয়ন ডলার।

  • সর্বশেষ