শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকল মাস্কের জন্য কেউ করোনা আক্রান্ত হলে দায় কার?

কামরুল হাসান মামুন : স্বাস্থ্যমন্ত্রীর ছেলে, স্বাস্থ্য সচিব আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকরা মিলে নকল এন-৯৫ মাস্ক সাপ্লাই দিয়েছেÑ ব্যারিস্টার সুমনের ভিডিও থেকে জানলাম। তাছাড়া অনেক ডাক্তারের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমেও জেনেছি। এই নকল মাস্কের জন্য করোনা আক্রান্ত হলে তার দায় কার? সামান্য ছুতানাতায় ডাক্তার-শিক্ষককে তো বরখাস্ত করা হয় অথচ এতো বড় অন্যায়ের কি বিচার হবে? শুনলাম পিপিইও নকল এবং তারপরও এগুলো যথেষ্ট সাপ্লাই দেওয়া হয়নি। সামনে যে বড় আকারে বিপদ আসছে তখন যদি এসব ব্যবহারের কারণে বিপুল সংখ্যক ডাক্তার ও নার্স আক্রান্ত ও কোয়ারেন্টাইনে থাকে তাহলে দেশের কী অবস্থা হবে? তারা তো নিশ্চয়ই নিজেরা নিজেদের শাস্তি দেবে না। একমাত্র সবেধন প্রধানমন্ত্রীই আমাদের ভরসা। কঠোর শাস্তি হলে অন্তত এ সব দুর্নীতি এ সময়ে কিছুটা হলেও কমবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়