শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী পুলিশকর্মীদের বিলাসবহুল ভ্যানিটি ভ্যান দিল প্রোডিউসর গিল্ড ইন্ডিয়া

মুসফিরাহ হাবীব: [২] করোনাভাইরাস মোকাবেলায় প্রথম সারির যোদ্ধাদের মধ্যে থাকা পুলিশকর্মীদের একটু স্বস্তি দিতে বলিউডের তারকারা যেমন ভ্যানিটি ভ্যান ব্যবহার করেন, ঠিক তেমনিই বিলাসববহুল ভ্যানিটি ভ্যান দিল ‘ফিল্মস অ্যান্ড প্রোডিউসরস গিল্ড অব ইন্ডিয়া’।

[৩] লকডাউনেও বাইরে বেরিয়ে পড়া মানুষজনকে ফের বাড়িতে ফেরানোর জন্য সব রাজ্যের পুলিশই কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ভারতে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। পুরুষ ও নারী পুলিশকর্মী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে করোনার মোকাবেলা করছে। রাস্তায় বহুসময় থাকতে হচ্ছে তাদের। ফলে একটু হলেও সমস্যার মুখে পড়ছেন নারী পুলিশকর্মীরা। তাই তাদের জন্য এই মানবিক সাহায্য।

[৪] বলিউডের প্রথমসারির তারকাদের জন্য যেরকম ভ্যানিটি ভ্যান রয়েছে, সেই বিলাসবহুল ভ্যানই নারী পুলিশকর্মীদের দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ২২টি জায়গায় এই ভ্যান ও তাঁবু রাখার ব্যবস্থা করা হবে। ফলে, রাস্তায় অনেকক্ষণ কাজ করার পর, ব্রেক টাইমে একটু বিশ্রাম নিতে পারবেন পুলিশকর্মীরা। এই উদ্যোগকে মিশন সুরক্ষা আখ্যা দিয়েছে গিল্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়