শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১১:০০ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার মধ্যেই প্রিমিয়ার লিগসহ ইংল্যান্ডের সব ধরণের খেলা চালুর সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক : [২] কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলা। সংক্রমণ ঠেকাতে মানুষ লকডাউনে বাড়িতে আটকে আছে মাসের পর মাস। এমন আতঙ্কের মাঝে ঘোষণা আসলো ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইংল্যান্ডের সব ধরণের লিগ চালুর ব্যাপারে। নির্ধারিত কোন তারিখ না দিলেও শিগগিরই শুরুর আশাবাদ ইংলিশ ফুটবল ফেডারেশনের। চ্যাম্পিয়নশিপ, লিগ ওয়ান, লিগ টু অনলাইন এবং টিভিতে স¤প্রচারের ব্যাপারে ব্রডকাস্ট প্রতিষ্ঠানের সাথে কথা বলছে ইংলিশ কর্তৃপক্ষ। তবে সব ম্যাচই হবে ক্লোজ ডোরে।-ডেইলি মিরর

[৩] ইংল্যান্ডের ফুটবল সমর্থকদের প্রতি খোলা চিঠি দিয়েছেন ইংলিশ ফুটবল লিগ চেয়ারম্যান রিক প্যারি। তিনি তাতে জানান, করোনা ভাইরাসের কারণে সকল দর্শকদের জন্য খেলা দেখার সুযোগ থাকছে না এই মৌসুমের বাকি অংশ। তবে টিভি এবং অনলাইনে সহজে দর্শকদের উপভোগের ব্যবস্থা করবে ইএফএল কর্তৃপক্ষ। ৭ মে'র পর থেকে বন্ধ রয়েছে ইংল্যান্ডে সব ধরণের ফুটবল। - ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়