শিরোনাম
◈ বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে যৌন নিপীড়ন: প্রধান আসামি র‍্যাবের জালে ◈ পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, উন্নয়নশীল বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ◈ ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, ‌তেহরা‌নেরও প্রত্যাঘাতও শুরু! কাতার, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র আক্রমণ ◈ টানা বৃষ্টিতে নিউ মার্কেটে জলাবদ্ধতা, বন্ধ সব দোকান ◈ ভ্যানে ট্রাকের ধাক্কা, একই পরিবারের মা-দুই সন্তানসহ নিহত ৪ ◈ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন ◈ ড্যাপ বাস্তবায়নে রাজউক চেয়ারম্যান ও দুই সচিবকে আইনি নোটিশ

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:২৮ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাখাইনে ফের সেনা অভিযান, নিহত ৩২

সিরাজুল ইসলাম: [২] নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। শুক্রবার জাতিসংঘের মানবাধিকা সংস্থা এ তথ্য জানায়। রয়টার্স

[৩] সেনা বাহিনী ঘরবাড়ি ও স্কুল ধ্বংস করে।

[৪] সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি বেসামরিক সাগরিকদের উপর হামলার লক্ষ্যবস্তু হওয়ার কথাও শুক্রবার অস্বীকার করেছেন।

[৫] জাতি সংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র রুপার্ট কুলভেইলি বলেন, ২৩ মার্চের পর থেকে জনবসতি এলাকায় মিয়ানমার সেনাবাহিনী প্রতিদিনই বিমান হামলা এবং কামানের গোলা ছুঁড়ছে। এতে ৭১ জন আহতও হয়েছে।

[৬] তিনি বলেন, রাখাইনের সঠিক তথ্য পাওয়া দুষ্কর। কারণ গত বছরের জুন থেকে সেখানে ইন্টারনেট নেই। তারা কি আরাকান ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে মারা গেছে, নাকি তাদের টার্গেট করে মারা হয়েছে, তা পরিষ্কার নয়।

[৭] স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দা জানান, সোমবার কাইয়ুক শেখ গ্রামে গোলার আঘাতে ৮ জন মারা গেছে। তবে মিয়ানমার এ খবরকে মিথ্যা দাবি করেছে।

[৮] বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কয়েক মাস আগে অস্ত্র বিরতি চুক্তি করেছে। বিবিসি

[৯] নিরাপত্তা চৌকিতে হামলার অভিযোগে ২০১৬ সালের সেপ্টেম্বরে রাখাইনে মুসলিম প্রধান গ্রামগুলোতে সেনাবাহিনী অভিযান চালায়। তারা নির্বিচারে মানুষ হত্যা, ধর্ষণ ও ঘরবাড়ি জ¦ালিয়ে দেয়। তাদের নির্যাতনের মুখে ৮ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশের কক্সবাজার ও রাঙ্গামাটিতে আশ্রয় নেয়। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়