শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাইয়ের এক ক্রিকেট অ্যাকাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসডর রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: [২] ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা। না, কোনও কোম্পানির নয়, ভারতীয় ক্রিকেটের এই ওপেনার দুবাইয়ের একটি জনপ্রিয় ক্রিকেট অ্যাকাডেমি ক্রিককিংডম এর ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে নিযুক্ত হলেন।

[৩] বিশ্ব জুড়ে করোনার প্রকোপ কমে পরিস্থিতি স্বাভাবিক হলে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ চালু করবে ক্রিককিংডম। দুবাইয়ের এই ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে রোহিত শর্মা জানিয়েছেন, ক্রিককিংডম সময়ের সঙ্গে পরীক্ষিত কিছু থিওরির যোগসূত্র ঘটিয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণে নিয়ে আসা হয়েছে আধুনিকতার ছাপ। যেটা আধুনিক ক্রিকেটে ভীষণ জরুরি। অ্যাকাডেমির কর্তৃপক্ষের এই দূরদর্শিতা অ্যাকাডেমির ছাত্রদের আরও পেশাদার ও সুসংগঠিত করে তুলবে। -আজকাল

[৪] ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেটের হিটম্যানকে অ্যাকাডেমির ডিরেক্টর হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। যদিও প্রস্তাবটি বিবেচনা স্তরে রেখেছেন রোহিত শর্মা। এই অ্যাকাডেমিতে চারটি ক্যাটাগরিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাঁচ থেকে আট, আট থেকে তেরো, তেরো বছর এবং তার ওপর যে কোনও বয়সের ক্রিকেটার আর এলিট স্তরের ক্রিকেটার । জি নিউজ

  • সর্বশেষ