শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন শহরের ৭১ ও গ্রামের ৫৫ শতাংশ মানুষ

সাদমান মনির : [২] আর দারিদ্র্যসীমার ওপরে থাকা ব্যক্তিদের আয় কমেছে গড়ে ৭০ শতাংশ। দুপুরে এক অনলাইন বিফ্রিংয়ে এসব তথ্য জানায় গবেষণা সংস্থা পিপিআরসি ও বিআইজিডি। চ্যানেল ২৪

[৩] মানুষের আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডে করোনার প্রভাব নিয়ে সম্প্রতি এক জরিপ করে বেসরকারি গবেষণা সংস্থা-পিপিআরসি ও বিআইজিডি। প্রায় সাড়ে ৫ হাজার পরিবারের ওপর এ জরিপ চালায় তারা।

[৪] সবচেয়ে বেশি দৈনিক আয় কমেছে, রেস্টুরেন্ট কর্মীদের। শহরে বস্তিবাসীর আয় কমেছে ৮২ শতাংশ আর গ্রামে ৭৯ শতাংশ।

[৫] এই জনগোষ্ঠীর জন্য ওএমএস চালুসহ আর্থিক সহায়তার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

[৬] সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বর্তমান সংকটে নতুন করে দরিদ্র হয়েছেন অনেকেই। চলতি মাসের শেষে বাড়বে খাদ্য নিরাপত্তার ঝুঁকি। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়