শিরোনাম
◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ ◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা!

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে ফেইসবুকে স্ট্যাটাসে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] ঠাকুরগাঁও জেলা ও পুলিশ প্রশাসনকে নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় দৈনিক অধিকারের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক মামুনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হয়েছে । গতকাল বুধবার রাতে বালিয়াডাঙ্গী থানার এসআই মোঃ জহুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

[৩] বালিয়াডাঙ্গী থানার এসআই জহুরুল ইসলামের দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন- মামুন তার ফেইসবুক স্ট্যাটাসে প্রশাসনকে হেয় করেছে এবং কটাক্ষ করেছে । এই স্ট্যাটাসে প্রশাসনের মানহানী করা হয়েছে, স্ট্যাটাসটি সমাজে ঘৃণা বিদ্বেষ ছড়াতে পারে, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে।

[৪]পুলিশের পক্ষ থেকে মামলায় আরো উল্লেখ করা হয়, মামুন তার ফেইসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন তা ইচ্ছাকৃতভাবে, জ্ঞাতসারে, আক্রমণাত্বক ভাবে মিথ্যা এবং মানহানিকর তথ্য পরিবেশন করেছেন। পোস্টি সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা,ঘৃণা ও বিদ্বেষ সৃস্টি করে আইন শৃংখলার অবনতি ঘটাতে পারে। যাহাতে পুলিশ প্রশাসনসহ সরকারের ভাবমুর্তিকে ক্ষুন্ন করা হয়েছে।

[৫]সাংবাদিক মামুন বলেন, আমি এদেশের নাগরিক হয়ে আমি আমার ফেইসবুকে সত্য কথাগুলো স্ট্যাটাস এর মাধ্যমে প্রকাশ করেছি। আর সত্য বলতে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হলো যা কাম্য ছিলনা। তারপরেও প্রশাসন আমাকে অবগত করলে স্ট্যাটাসটি মুছে ফেলি।

[৬]মামলার ঘটনায় জেলার কর্মরত সাংবাদিকরা বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হয়েছিল মামলটি না করতে। তবুও মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে পরে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

[৭] এ বিষয়ে মামলার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুল হক প্রধান । তিনি জানান, মামলা হয়েছে। আইনের চোখে সবাই সমান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

  • সর্বশেষ