শিরোনাম
◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত!

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিশু হাসপাতাল থেকে পাঠানো নমুনায় কারও কোভিড-১৯ শনাক্ত হয়নি

মাহমুদুল আলম : [২] করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় সাধারণ জ¦র, সর্দি, হাঁচি, কাশির চিকিৎসায় রাজধানীর শিশু হাসপাতালে আলাদা ব্যবস্থা নেয়া হয়েছে। হাসপাতালের ১৮০ নম্বর কক্ষে এই সেবা দেয়া হচ্ছে। গত ১০ দিন ধরে এই প্রক্রিয়া চলছে। একাত্তর টিভির সংবাদে বৃহস্পতিবার এই তথ্য জানা গেছে।

[৩] বৃহস্পতিবার সকালে সরাসরি সম্প্রচারিত সংবাদে বলা হয়েছে পরীক্ষার জন্য এই দিন কোন নমুনা পাঠানো হয়নি। তবে পরীক্ষার জন্য এ পর্যন্ত বেশ কিছু নমুনা পাঠানো হয়েছে। এসব নমুনায় কারও শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়নি।

[৪] এই সেবায় নিয়োজিত ডাক্তার থেকে শুরু করে সবাই পিপিই পরেই সেবা কার্যক্রমে সংযুক্ত হয় বলেও সংবাদে বলা হয়।

[৫] চিকিৎসাসেবীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে জ¦র, মাথা ব্যাথা, সর্দি, হাঁচি, কাশি থাকলে কোভিড-১৯ সন্দেহে পরীক্ষা-নিরীক্ষার জন্য আসা যাবে। তবে সাধারণ জ¦র, সর্দি, হাঁচি বা কাশিতে পরীক্ষার জন্য আসার প্রয়োজন নেই।

  • সর্বশেষ