শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবকাঠামো স্বল্পতা ও জনবলের অভাবে করোনা টেস্টের পরিধি বাড়ছে না

তিমির চক্রবর্ত্তী: [২] প্রতিদিন হাজার খানেক নমুনা পরীক্ষা হলেও নির্ধারিত ১৭ ল্যাবকে এখনও শতভাগ কাজে লাগাতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। অথচ এ মাসেই করোনা পরীক্ষায় যুক্ত হওয়ার কথা আরও ১১ টি ল্যাবরেটরি।

[৩] করোনা ভাইরাস কতটা ছড়িয়েছে, সংক্রমনের শিকড় কতটা গভীরে, তা খুঁজতে প্রয়োজন অন্তত একলাখ টেস্ট। কিন্তু গত প্রায় দেড়মাসে টেস্ট হয়েছে মাত্র ৯ হাজারেরও কম।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের করোনা কন্ট্রোল রুমের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, আমরা ইতোমধ্যেই ঢাকার বাহিরে অনেকগুলো ল্যাব খুলেছি। আর ঢাকার মধ্যেই আমরা অনেকগুলো ল্যাবে পরীক্ষা করছি।

[৫] ডা. আয়শা বলেন, সবারতো চেস্ট করানোর দরকার নেই। আপাতত যাদের মধ্যে উপসর্গ দেখা যাচ্ছে তাদের টেস্ট করানো হচ্ছে।

[৬] বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগরে প্রধান ডা. সাইফ উল্লাহ মুন্সী বলেন, সবাই আসলে টেস্ট করার জন্য পারদর্শী না। আর পিপিই পরিধান করাও একটু কঠিন।

[৭] গত শুক্রবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকে কোন টেস্টই করনো হয়নি। আইসিডিডিআরবি, রাজশাহী ও বরিশাল মেডিকেল নমুনা সংগ্রহ করলেও পরীক্ষা করায়নি। যমুনা টিভি। সম্পাদনা : মাজহারুল ইসলাম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়