শিরোনাম
◈ তিস্তা প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে নতুন সমীকরণ ◈ ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, বদলে যাবে ২২ জেলার সড়ক যোগাযোগ ◈ বেনজীর দুবাই থেকে অন্য দেশে যেতে পারবেন না, বাংলাদেশকে আমিরাতের আশ্বাস ◈ যুদ্ধ ও বন্দর মাশুলের ধাক্কা : ৯ মাসে সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বেড়েছে ৬৬% ◈ দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল এলএনজি সরবরাহ, কমবে গ্যাস সংকট ◈ সৌদিতে হুথিদের হামলা, তবু কেন যুদ্ধে নামছে না মক্কা জোট? ◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৪:১৫ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকায় সাড়ে চার হাজার বেডের তিনটি হাসপাতাল প্রস্তুতির কাজ চলছে

লাইজুল ইসলাম: [২] বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ পর্যন্ত সারাদেশে ২০ টি ল্যাব তৈরি করা হয়েছে। যারা আক্রান্ত হয়েছেন তারা টেস্ট করান। না করালে আরো আক্রান্ত হবে। আক্রান্তরা পালিয়ে থাকবেন না। আপনি বেচে থাকুন আরেকজনকে বাঁচতে সহায়তা করুন।

[৩] গাজীপুর, ময়মনসিংহ ও কেরোনীগঞ্জে আক্রান্তের সংখ্যা বাড়াছে। এজন্য সেখানে লকডাউন কঠোরভাবে কার্যকরের কথা জানানো হয়।

[৪] করোনার কারণে রোগির সংখ্যা বাড়ছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার বেড প্রস্তুত করছি। উত্তরসিটি করপোরেশনে ১৩শ বেড প্রস্তুতের কাজ চলছে। দিয়াবাড়িতে বহতল ৪টি ভবনে ১২’শ বেড প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছি। আরো কিছু হাসপাতাল যোগ করছি। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢামেকের বার্ন ইউনিট, নগর হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, লালকুটির হাসপাতাল প্রস্তুত রেখেছি।

[৫] স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব বিভাগিয় শহরে ২০০ বেডের আইসিইউসহ হাসপাতাল প্রস্তুত রেখেছি। সকল জেলা শহরে ৫০-১০০ বেডের কোভিড-১৯ হাসপাতাল প্রস্তুত রেখেছি। প্রাইভেট হাসপাতালের মালিকরা এগিয়ে আসছেন। আনোয়ার মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহবুদ্দিন মেডিকেল হাসপাতাল দুটিতে ১২০০ বেড আছে। এগুলোও আমরা নিবো।

[৬] মন্ত্রী বলেন, অক্সিজেন ও ভ্যান্টিলেটর আনার ব্যবস্থা করছি। কিন্তু সারাবিশ্বে এগুলো পাওয়া যাচ্ছে না। তারপরও রোগিদের চিকিৎসায় এগুলো আনার চেষ্টা চলছে।

  • সর্বশেষ