শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনাম ধরে রাখতে কাজ করে যাবেন, পুলিশকে প্রধানমন্ত্রী

আবুল বাশার নূরু: [২] নিজেদের কাজের মধ্য দিয়ে অর্জিত জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

[৩] তিনি বলেন, জনবান্ধব কাজের জন্য পুলিশ বাহিনীর ভাবমূর্তি অনেক বৃদ্ধি পেয়েছে। আমি আশা করি এই সুনামের ধারা অব্যহত রাখতে কাজ করে যাবেন।

[৪] স্বচ্ছতার সঙ্গে পুলিশ বাহিনীতে সাম্প্রতিক নিয়োগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এই বাহিনী এর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের বদনাম ঘুচিয়েছে।

[৫] করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোর জন্য পুলিশ বাহিনীর সদস্যদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

[৬] দেশব্যাপী বন্ধের মধ্যে বোরো ধান কাটার সঙ্গে জড়িত লোকদের তাদের গন্তব্যে পৌঁছাতে পুলিশ সদস্যদের সহায়তা করতে বলেন শেখ হাসিনা।

[৭] চলমান পরিস্থিতির কারণে দুগ্ধ খামারিদের দুধ যেন নষ্ট না হয় সেজন্য তিনি দুগ্ধজাত সামগ্রী যেমন ঘি, মাখন এবং অন্যান্য দুগ্ধজাত সামগ্রী তৈরিতে সংশ্লিষ্টদের নজর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

[৮] বুধবার গণভবনে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে র‌্যাংক ব্যাজ পরানো উপলক্ষে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

  • সর্বশেষ