শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডা. মঈনুদ্দিন এর মৃত্যুতে জিএম কাদেরের এর শোক

শাহীন খন্দকার : [২] কোভিড-১৯ এ আক্রান্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। বুধবার এক শোক বার্তায় প্রয়াত ডা. মঈনুদ্দিনের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
পাশাপাশি শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

[৩] শোকবার্তায় জি এম কাদের আরো বলেন, করোনা প্রতিরোধ যুদ্ধে বাংলাদেশের প্রথম শহীদ হিসেবে ডা. মঈনুদ্দিন এর অবদান আমরা আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবো। মানব সেবায় ডা. মঈনুদ্দিন এর আত্মত্যাগ নতুন প্রজন্মের চিকিৎসকদের সামনে অনুকরণীয় হয়ে থাকবে। নিজের জীবনকে তুচ্ছ ভেবে মানব সেবায় ডা. মঈনুদ্দিন যে কীর্তি গড়েছেন তা এদেশের মানুষ গভীর শ্রদ্ধাভরে স্বীকার করবে।

[৪] বাংলাদেশের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, করোনা মোকাবেলা যুদ্ধে আমাদের চিকিৎসকরাই প্রথম সারির যোদ্ধা। তাই ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে, গণমানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে সেবা দেয়া অব্যাহত রাখতে চিকিৎসকদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়