শিরোনাম
◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬ ◈ এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ◈ আমাদের লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে অর্থনীতিকে মুক্ত করা: সংসদে প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত ও কঠোরতা ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? ◈ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ, কারাগার থেকে আনা হলো ঢামেকে ◈ তিস্তা ব্যারেজ, কৃষি থেকে ক্রিয়েটিভ ইকোনমি, কৃষক ও প্রবাসীদের জন্য নতুন সুবিধা: বাজেট আলোচনায় প্রধানমন্ত্রীর একগুচ্ছ মেগা পরিকল্পনা ◈ আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মুখে, দ্রুত চালুর দাবি জামায়াতের

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুধ কিনছে না কেউ, বিপাকে খামারিরা

রাজু আলাউদ্দিন : [২] করোনার প্রভাবে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন সাতক্ষীরার তালা উপজেলার দুগ্ধপল্লীর গাভী খামারিরা। মিষ্টির দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিনের উৎপাদিত হাজার হাজার লিটার দুধ বিক্রি করতে পারছেন না তারা।

[৩] শুধু শ্রমিকদের বেতনই নয়, দিতে পারছেন না গাভীগুলোর খাবারের যোগানও। যদিও দুগ্ধ খামার বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে মিল্ক ভিটা কোম্পানিকে খামারিদের বেশি দুধ কিনতে বলা হয়েছে।

[৪] ২০০০ সাল থেকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তিনটি গ্রাম জিয়ালা, জিয়ালা নলতা ও আটারোই গ্রাম দুগ্ধপল্লী হিসেবে পরিচিতি লাভ করেছে। এই দুগ্ধপল্লীর হাজার হাজার লিটার দুধ বিক্রি হয় খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন মিষ্টির দোকানে। করোনার কারণে ওইসব মিষ্টির দোকানগুলো বন্ধ হয়ে গেছে। ৪৫ টাকার দুধ এখন ১০ থেকে ১৫ টাকাতেও বিক্রি হচ্ছে না। পল্লীর অনেকেই গাভীর দুধ বিক্রি করেই সংসার চালায়।

[৫] সাতক্ষীরার তালা উপজেলার দুগ্ধ খামার সমিতির সভাপতি দিবাকর চন্দ্র ঘোষ জানান খামার মালিকরা কর্মচারীদের ঠিকমত বেতন দিতে পারছেন না। গো খাদ্যের অভাবে বড় গাভীগুলোকে বাঁচিয়ে রাখতে হিমসিম খেতে হচ্ছে তাদের।

[৬] খামারিদের দুধ মিল্ক ভিটা কোম্পানিকে কিনতে বলা হয়েছে বলে জেলাপ্রশাসক এস এম মোস্তফা কামাল। দুগ্ধপল্লীর উৎপাদিত ৫০ হাজার লিটার দুধের মধ্যে মাত্র ৭ হাজার লিটার দুধ কিনে বিসিক নগরীর মিল্ক ভিটা কোম্পানি। বাকি ৪৩ হাজার লিটার দুধই অবিক্রিত থেকে যাচ্ছে। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়