শিরোনাম
◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা ◈ পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে প্রথমবার দণ্ড ফি নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা ◈ দুই বছরেও চালু হয়নি মহেশখালীর ৮ হাজার ২৯৮ কোটি টাকার তেল পাইপলাইন ◈ বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ ২০২৭ নিবন্ধন, এখনো নিবন্ধন করেননি ৩৪ হাজারের বেশি ◈ জিয়াউল আহসানের বিষয়ে তথ্য ফাঁসের আশঙ্কায় তারেক সাঈদের ওপর কারাগারে হামলা: পরিবারের দাবি ◈ লঞ্চভাড়া বাড়ানোর প্রস্তাব, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা করার দাবি ◈ ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ২২ দিনেই ঝরল ৯৮ প্রাণ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের ছেলে ভেবে স্বাস্থ্যকর্মীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন করোনায় আক্রান্ত বৃদ্ধা

ইয়াসিন আরাফাত : [২] গত শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ইরানের একটি হাসপাতালে। ওই বৃদ্ধার নাম মাম্মা কোবরা। দীর্ঘদিন ধরেই তিনি অ্যালঝাইমার্সে ভুগছেন। আর যে স্বাস্থ্যকর্মী বৃদ্ধাকে ঘুম পাড়াচ্ছিলেন, তার নাম জাভেদ নেসা।ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরার পর নজর কেড়েছে হাজার হাজার মানুষের। প্রেস টিভি, ইরনা

[৩] জানা গেছে, করোনায় আক্রান্ত ওই বৃদ্ধা বেশ কয়েক বছর ধরেই অ্যালঝাইমার্সে ভুগছেন। মনে রাখতে পারেন না নিজের বাড়ির লোক জনকে। তিনি করোনায় আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যে দিনের এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ওই দিন বৃদ্ধা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীকে নিজের ছেলে ভেবে বসেন। ওই স্বাস্থ্যকর্মীও বিষয়টি বুঝে তাকে ওষুধপত্র খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতে থাকে। একটা সময় বৃদ্ধা ওই স্বাস্থ্যকর্মীর কোলেই মাথা রেখেই ঘুমিয়ে পড়েন।

[৪] জাভেদকে এ বিষয়ে প্রশ্ন করা হলে নির্লিপ্ত ভঙ্গিতে তিনি বলেন, উনিআমার মায়ের মতোই। আমার মায়ের এমন অবস্থা হলে আমি যা করতাম, ওনার ক্ষেত্রেও ঠিক তাই করেছি।

  • সর্বশেষ