শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুরস্কের দুটি রাষ্ট্রীয় গণমাধ্যম নিষিদ্ধ করেছে সৌদি সরকার

ইয়াসিন আরাফাত : [২] সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর গত দুই বছর ধরে দেশ দুটির মধ্যে যে উত্তেজনা চলে আসছে তার ধারাবাহিকতায় সৌদি কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে। পার্সটুডে

[৩] সৌদি সরকার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এবং টিআরটি-কে শনিবার থেকে সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করেছে। তার আগে সৌদি আরবের সরকারপন্থী কিছু লোকজন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তুরস্কের এসব গণমাধ্যম বন্ধের ব্যাপারে প্রচারণা চালিয়ে আসছিল। তাদের দাবি- তুরস্কের এসব গণমাধ্যম সৌদি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন এবং অপপ্রচারণা চালাচ্ছে।

[৩] সৌদি আরব তুর্কি গণমাধ্যম বন্ধের ব্যাপারে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয় নি তবে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের একটি ইমেইল ফাঁস হয়ে গেছে যাতে বলা হয়েছে তুরস্কের দুটি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। গণমাধ্যম দুটির বিরুদ্ধে সৌদি তথ্য মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।

[৪] সৌদি সরকারের এই উদ্যোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীরা বলছেন, সৌদি সরকার মূলত মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে। সৌদি আরবের পদক্ষেপের পর ধারণা করা হচ্ছে- রিয়াদ এবং আংকারার মধ্যকার উত্তেজনা আরো বেড়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়