শিরোনাম
◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বত্য চট্রগ্রামের নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ও নববর্ষ উপলক্ষে মির্জা ফখরুলের শুভেচ্ছা

শাহানুজ্জামান টিটু : [২] সামাজিক উৎসব বিঝু, সাংগাই, বৈসুক, বিষু ও বিহু এবং নববর্ষ উপলক্ষে সব সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, পাহাড়ী বিভিন্ন নৃ-গোষ্ঠী জনগণের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস বাংলাদেশী জাতীয়তাবাদের অপরিহার্য উপাদান।

[৩] মঙ্গলবার বাণীতে তিনি বলেন, তাদের সৌন্দর্যমন্ডিত সাংস্কৃতিক বৈশিষ্ট জাতীয় ঐতিহ্যকে প্রাচূর্যময় করেছে। আবহমানকাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করছে। মানুষে মানুষে মিলনের বাণীই আমাদের লোকজ ঐতিহ্যের উজ্জল অনুষঙ্গ।

[৪] মির্জা ফখরুল বলেন, লোকজ সংস্কৃতির চর্চাই হচ্ছে সভ্যতার ধারক-বাহক। পারস্পরিক শুভেচ্ছাবোধ ও মিলনের গানই গীত হয় বাংলার রাঙা মাটির পথে পথে। আমি এদেশের সকল নৃ-গোষ্ঠীর সমান অগ্রগতি ও বিকাশ কামনা করি। এই উৎসবের দিনগুলো আনন্দে ভরে উঠুক আর বাংলা নববর্ষ সবার জন্য অনাবিল শান্তি ও সুখের হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়