শিরোনাম
◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা  ◈ জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী ◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশার আলো, স্বীকৃতি দিল মিয়ানমার ◈ ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা ◈ ৮৪৫ কোটি টাকায় বার্সেলোনায় রদ্রি ◈ ঢাকা-চট্টগ্রামসহ চার রুটে লংমার্চ, সর্বাত্মক সফলতার আহ্বান জামায়াতের

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাবলীগে জামাতের আরও একজন করোনায় আক্রান্ত

মাজহারুল ইসলাম : [২] তিনি ঢাকার নবাবগঞ্জে উপজেলার বকসনগর ইউনিয়নের বাসিন্দা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানিয়েছেন। গত রাত সাড়ে ১২টায় তিনি গণমাধ্যমকে বলেন, এ নিয়ে ওই উপজেলায় চিল্লাফেরত ২ জনসহ আক্রান্তের সংখ্যা ৩ জন।

[৩] ডা. অনুপ বলেন, ওই ব্যক্তি চিল্লায় ৪০ দিন থাকার পর ১০ এপ্রিল বাড়ি ফিরে আসেন। এর পর তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ১১ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠনো হয়। তারপর গত রাত সাড়ে ১০টায় রিপোর্ট পাওয়ার পরে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

[৪] তিনি আরও বলেন, আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী আক্রান্ত ওই ব্যক্তিকে রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেয়া হবে। আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলে এলাকা পর্যবেক্ষণ করা হবে। আক্রান্তের পরিবারসহ আশপাশের কয়েকটি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে অবশ্যই নির্দেশনা দেয়া হবে। তবে তিনি বলেন, এলাকাটি লকডাউন করা হবে কিনা, উপজেলা প্রশাসন সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়