শিরোনাম
◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোদী সরকারের জন্যই ভারত-পাকিস্তান আয়োজন সম্ভব হচ্ছে না, বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : [২] ২০১২ সালের পর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। কিন্তু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথ হলো এ দু’দলের সিরিজ। দু’দলের সিরিজ আয়োজন না হওয়ায় ভারতের ক্ষমতাসীন মোদী সরকারকে দুষলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

[৩] পাকিস্তানের গণমাধ্যম ‘পাক প্যাশনকে’ এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমরা সব সময় ভারতের সঙ্গে সিরিজ খেলতে ইতিবাচক মনোভাব দেখিয়েছি। কিন্তু ওরাই সমসময় বিরোধীতা করেছে।

[৪] কিছদিন আগে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তান ওয়ানডে সিরিজ আয়োজন করে তহবিল গঠনের প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। এরপর থেকেই নানা রকম কথা শুনতে হচ্ছে তাকে। ভারতের কপিল দেব, রাজীব শুক্লা শুরু থেকেই বিরোধীতা করছেন। কিন্তু রমিজ রাজারা সমর্থন করেছেন।

[৫] শোয়েবের সঙ্গে সুর মিলিয়ে আফ্রিদি বললেন, এখন আর দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা দেখছি না। কেননা মোদী সরকারের নেতিবাচক মনোভাবের কারণেই সেটা সম্ভব নয়। ভারতের উচিত এ ব্যাপারে ইতিবাচক হওয়া। ক্রিকেট দুদেশকে আরো কাছে নিয়ে আসতে পারে। আমি শোয়েব আখতারের সঙ্গে একমত, দ্বিপাক্ষিক সিরিজ অবশ্যই হওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়