শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৬৬ থেকে ২০০৪ পর্যন্ত যে ৩৫৫টি নতুন ব্যাধি পৃথিবীতে দেখা দিয়েছে, তার ৬০ শতাংশ এসেছে বিভিন্ন বন্যপ্রাণী থেকে

সুব্রত বিশ্বাস : ২০০৮ সালে নেচার পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে কেট জোন্স আর তার পাঁচ সহযোগী দেখিয়েছিলেন, ১৯৬৬ থেকে ২০০৪ পর্যন্ত যে ৩৫৫টি নতুন ব্যাধি পৃথিবীতে দেখা দিয়েছে, তার ৬০ শতাংশ এসেছে বিভিন্ন বন্যপ্রাণী থেকে।
অন্য একটি গবেষণাপত্রে টেলর ও তার সহযোগীরা দেখিয়েছিলেন যে বিশ শতকের শেষ দুই দশকে যে ১৭৫টি সংক্রামক জীবাণু মানবসমাজে দেখা গিয়েছে এবং যেগুলোর আরও তীব্র হয়ে উঠার আশঙ্কা আছে, তার মধ্যে ১৩২টি অর্থাৎ পঁচাত্তর শতাংশই এসেছে বিভিন্ন বন্য জীবজন্তু থেকে।
সময়টা তাৎপর্যপূর্ণ রাষ্ট্রপুঞ্জের সংস্থা ইন্টারগভার্নমেন্টাল সায়েন্স-পলিসি প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস জানাচ্ছে, গত ৫০ বছরের এই সময়কালেই বিশ্বের অরণ্য, বন্যপ্রাণী, জলাভূমি ইত্যাদির বেনজির নিধন ঘটেছে সারা দুনিয়াতে। প্রায় ১০ লাখ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি এই মুহূর্তে বিলুপ্তির পথে। বর্তমান সময়ের নামই হয়েছে গণবিলুপ্তির যুগ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়