লক্ষ্মীপুর প্রতিনিধি : [২] উপজেলায় বেলাল হোসেন শিমুল (২১) নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
[৩] শিমুল উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুরুজ্জামানের ছেলে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজে অর্নাস (সমাজবিজ্ঞান) প্রথম বর্ষের ছাত্র এবং সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
[৪] স্থানীয় সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ধারণা করা হচ্ছে, শিমুল আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
[৫] কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদ বিন হাবিব বলেন, বাড়ির সামনে নিজেদের একটি রাইচমিলের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিমুলের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্বজনরা।
[৬] কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ