শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চীনের তৈরি মাস্ক ফেরত দিচ্ছে স্পেন, নেদারল্যান্ডস, তুরস্ক, অস্ট্রেলিয়া এবং ফিনল্য্যান্ড

বিশ্বজিৎ দত্ত : [২ ] গত বুধবার ফিনল্যান্ড আবিষ্কার করে যে চীন থেকে আসা ২০ লাখ সার্জিক্যাল মাস্ক এবং ২ লাখ ৩০ হাজার রেসপিরেটর মাস্কের প্রথম কিস্তিতেই গলদ রয়েছে। হাসপাতাল পরিবেশে করোনাভাইরাসের বিরুদ্ধে আবশ্যিক সুরক্ষা প্রদান করে না এই মাস্কগুলি। স্বাস্থ্যমন্ত্রী আইনো-কাইসা পেকোনেন বলেছেন যে আবাসিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মী এবং বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মীরা এই মুখোশগুলি ব্যবহার করতে পারবেন।

[৩] বর্তমানে দৈনিক প্রায় ৫ লাখ সার্জিক্যাল মাস্ক এবং ৫০ হাজার রেসপিরেটর মাস্কের প্রয়োজন ফিনল্যান্ডে, এবং দেশের তিনটি সংস্থার সঙ্গে আপাতত দিনে ২ লাখ মাস্ক উৎপাদনের চুক্তি করা হয়েছে।

[৪] নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করে যে তারা প্রায় ৬ লক্ষ মাস্ক চিনে ফেরত পাঠিয়ে দিয়েছে। দাবি করা হয় যে মাস্কগুলোগুলি ঠিকঠাক ‘ফিট’ করছে না, এবং তাদের ফিলটারও সঠিকভাবে কাজ করছে না, যদিও গুণগত মানের সার্টিফিকেট সমেত পাঠানো হয়েছিল সেগুলি।

[৫]তুরস্কও ঘোষণা করে যে একাধিক চিনা সংস্থার কাছ থেকে কেনা বেশ কিছু টেস্টিং কিট সঠিক পরীক্ষা করতে ব্যর্থ, যদিও সঠিক ফলাফল দেখিয়েছে আন্দাজ সাড়ে তিন লক্ষ কিট।

[৬] চীনের সরকার বলতে বাধ্য হয়েছে যে কেনার আগে মুখোশগুলি “দুবার দেখে” নেয় নি এইসব দেশ। চিনের উৎপাদনকারীরা জানিয়ে দিয়েছিলেন যে এইসব মুখোশ “সার্জিক্যাল নয়”।

[৭]ক্যানাডা গত বুধবার টরন্টো শহরের তরফে জানানো হয় যে গুণগত মান বজায় না রাখায় ফেরত পাঠানো হয় ৬২ হাজার ৬০০ মাস্ক।

[৮] এক চীনা প্রস্তুতকারকের কাছ থেকে ৩ লাখ ৪০ হাজার টেস্টিং কিট কেনার পর স্পেনের সরকার দাবি করেছে যে প্রায় ৬০ হাজারটি কিট কোভিড-১৯ এর সঠিক পরীক্ষা করতে অক্ষম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়