শিরোনাম
◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সব দলের অংশগ্রহণে সভার দাবি বাম জোটের

লাইজুল ইসলাম : [২] বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ভিডিও কনফারেন্সে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা থেকে সঙ্কট মোকাবেলার জন্য এই আহ্বান জানায় জোটটি। এটি করতে সরকারকেই উদ্যোগ গ্রহণ করতে হবে।

ভিডিও কনফারেন্সের শুরুতেই দেশের ক্রমবর্ধমান করোনা সংক্রমণ পরিস্থিতি, স্বাস্থ্যসেবার বেহালদশা, শ্রমজীবী-হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তাহীনতা, কৃষিতে মনোযোগহীনতা, ত্রাণ স্বল্পতা ও বিতরণে দলীয়করণ এবং সর্বোপরি সঙ্কট মোকাবিলায় সরকারের সমন্বয়হীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বাম গণতান্ত্রিক জোট নেতারা বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বে কোনো দেশের সরকারের পক্ষে এককভাবে মোকাবিলা সম্ভব হচ্ছে না। আমাদের দেশেও সরকার বা সরকারি দলের একার পক্ষে এ সঙ্কট মোকাবিলা সম্ভব নয় বিধায় আমরা শুরু থেকেই এ পরিস্থিতিকে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করে সব রাজনৈতিক দল, সামাজিক শক্তি, চিকিৎসক, বিজ্ঞানী, বিশেষজ্ঞদের ঐক্যবদ্ধ করে সমন্বিত জাতীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছি। কিন্তু সরকার এখনও আমাদের আহ্বান সাড়া না দেওয়ায় পরিস্থিতি ক্রমাগত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

সভা থেকে সব রাজনৈতিক দল, সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করে দ্রুত এ সঙ্কট মোকাবিলায় সমন্বিত জাতীয় উদ্যোগ নেওয়ার জন্য সর্বদলীয় সভা আহ্বান জন্য পুনরায় সরকারের প্রতি দাবি জানানো হয়। এছাড়া সব রাজনৈতিক দল, সামাজিক শক্তি, ব্যক্তি গোষ্ঠীকে করোনা সঙ্কট মোকাবিলায় এগিয়ে এসে সীমিত সম্পদ-সামর্থ্যকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ