শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধূমপানে বাড়ায় করোনা সংক্রমণের ঝুঁকি: গবেষণা

মুসা আহমেদ: [২] গবেষণা বলছে, করোনাভাইরাসের ঝুঁকি বাড়ায় ধূমপান। ধূমপানের সময় সিগারেটের কালো ধোয়া ফুসফুসে প্রবেশ করে দেহের এনজাইমকে বাড়িয়ে তোলে। ফলে শ্বাসকষ্ট সৃষ্টি করে বাড়ায় করোনার ঝুঁকি। ব্লুমবার্গ

[৩] বৃহস্পতিবার ইউরোপিয়ান রেসপিরেটরি জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ধূমপায়ীদের মধ্যে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাদের এইস-২ নামের এনজাইমকে বাড়িয়ে তুলতে পারে। এর ফলে ভাইরাস সহজেই ফুসফুসে প্রবেশ করতে পারে। তাছাড়া, যাদের স্থূলতা, ডায়েবেটিস এবং উচ্চ রক্তচাপের মত সমস্যা রয়েছে তারাও রয়েছে করোনা সংক্রমণের ঝুঁকিতে।

[৪] জেনিস লিয়াঙ্গের নেতৃত্বে চীনের সেন্ট পল হাসপাতালের অনুষ্ঠিত এ গবেষণায় বলা হয়, শ্বাসকষ্ট ও ফুসফুসজনিত সমস্যায় চীনে পুরুষদের মৃত্যুর হার নারীদের চেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ ধরনের সমস্যায় নারী মৃত্যুর হার মাত্র ২ শতাংশ।

[৫] লিয়াঙ্গ বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে ধূমপান ছাড়ার এ সুযোগ কখনও আসবে না। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে এমন ২১ জন আর এ সমস্যা নেই এমন ২১ জন ধূমপায়ীদের নমুনা সংগ্রহ হলো। পরে দেখা মিললো উভয় গ্রুপের মধ্যেই এইস-২ রয়েছে।

  • সর্বশেষ