শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি রাজপরিবারের কমপক্ষে ১৫০ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত

মাজহারুল ইসলাম : [২] এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তাদেরকে চিকিৎসা দেয়ার জন্য ইতোমধ্যে বিলাসবহুল হাসপাতালে ৫’শ টির মতো বেড প্রস্তুত রাখা হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই হাসপাতালগুলোতে সৌদি সরকারের পক্ষ থেকে হাই এলার্ট বার্তা পাঠানো হয়েছে বলেও নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে।

[৩] কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে পাঠানো ওই হাই এলার্ট বার্তায় লেখা হয়, দেশের সকল ভিআইপিদের সেবা দিতে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেয়া হলো। আমরা জানিনা ঠিক কতজন আক্রান্ত আছেন। ওই বার্তায় রাজপরিবারের সদস্যদের চিকিৎসা দেয়ার জন্য দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের দ্রæত হাসপাতাল থেকে সরিয়ে নিতে বলা হয়। এছাড়া রোগে আক্রান্ত হাসপাতালের অন্যান্য স্টাফদের অন্য কোথাও নিয়ে চিকিৎসা দেয়ার কথা বলা হয়।

[৪] নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বানদার বিন আব্দুল আজিজ আল সৌদ ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন। এছাড়া সৌদি বাদশাহ কিং সালমান জেদ্দায় লোহিত সাগরের একটি দ্বীপে নিজেকে আলাদা করে রেখেছেন। এদিকে তার পুত্র মোহাম্মদ বিন সালমানও তার মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে নিজেকে নিজেকে আড়াল করে রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়