শিরোনাম
◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণস্বাস্থ্যকে করোনার কিট ও ল্যাবের চূড়ান্ত অনুমোদন দিলো সরকার

খালিদ আহমেদ : [২] স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অনুমোদন দেয় গণস্বাস্থ্যকে। গতকাল রাতে এ কথা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

[৩] তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্তের নমুনা পাওয়া গেছে। পরীক্ষামূলক কিট দিয়ে রক্ত পরীক্ষা করে দেখবেন তারা।

[৪] ডা. জাফরুল্লাহ বলেন, আগামী ১১ এপ্রিল তারা সরকারকে আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাস পরীক্ষার কিট সরবরাহক করবেন।

[৫] বিজন কুমার শীলের নেতৃত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের চার চিকিৎসক নিহাদ আদনান, মোহাম্মদ রাশেদ জমিরউদ্দিন ও ফিরোজ আহমেদ করোনা শনাক্তের কিট উদ্ভাবন করেন।

[৬] এর আগে ২০০৩ সালে পৃথিবীজুড়ে সার্স ভাইরাস ছড়িয়ে পড়লে বিজন কুমার শীল সিঙ্গাপুর গবেষণাগারে কয়েকজন সহকারীকে নিয়ে সার্স ভাইরাস দ্রæত নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন। বিজন কুমার গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের প্রধান বিজ্ঞানী।

[৭] ডা. জাফরুল্লাহ জানিয়েছিলেন, বøাড গ্রæপ যে পদ্ধতিতে চিহ্নিত করা হয়, এটা মোটামুটি সে রকমের একটি পদ্ধতি। এ পদ্ধতিতে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে অত্যন্ত স্বল্পমূল্যে করোনাভাইরাস শনাক্ত করা যাবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়