শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসকে পুঁজি করে মার্কিনিরা তৃতীয় বিশ্বকে ধ্বংস করে পুনঃনির্মাণের নামে নতুন করে লুটপাটের পথ তৈরি করছে, যা তৃতীয় বিশ্বের নেতারা বুঝে গেছেন

মেজর (অব.) আখতারুজ্জামান : আমেরিকা কী ধোয়া তুলসি পাতা। বিশ্বে একচ্ছত্র আধিপত্য বজায় রাখার জন্য মার্কিনিরা গত ১০০ বছরে কতো আকাম করেছে, তার হিসাব কে দেবে? চীনের উহান থেকে ভাইরাস ছড়ালে যদি দায় চীনের হয়, তাহলে নিউইয়র্কে করোনাভাইরাস ছড়ানোর দায় অবশ্যই ট্রাম প্রশাসনের। আরেকটি কথা চীনের নেতারা কী বোঝেন না যে, তাদের কোন শহরে কোন ভাইরাস ছড়ালে তার দায় চীন সরকারকেই নিতে হবে। ‘ডাল মে কুচ কালা হায়’। গরিব দেশকে সবাই শোষণ করতে চায়। যে পারে সে হিরো আর যে পারে না সে জিরো। আমরা যারা ছোট দেশ তাদের কোনো না কোনো পরাশক্তির ছাতার নিচেই থাকতে হবে। কাজেই চীন এখন আমাদের সবচেয়ে ভালো বন্ধু যেখান থেকে সব কিছুই সস্তায় পাওয়া যায়।
স্বাধীনতাÑ সে তো মরীচিকা যা কখনোই দেখা যায় না তবে স্বাধীনতাহীনতা ভোগ করা যায় এবং তা যে কতো কষ্টদায়ক তা আমরা তৃতীয় বিশ্বের মানুষ হাড়ে হাড়ে টের পাই। এবারের এই নির্মম ভাইরাস যুদ্ধে মনে হয় তৃতীয় বিশ্ব চীনের পক্ষেই থাকবে কারণ তারা ক্ষতিপূরণ দিতে এগিয়ে আসবে। মার্কিনিরা সাহায্য-সহযোগিতা না করে উল্টো সারাবিশ্বে ভয়ভীতি ঢুকিয়ে দিয়ে বিশ্বকে ঘরের মধ্যে বন্দি করে অর্থনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। করোনাভাইরাসের আক্রমণকে পুঁজি করে মার্কিনিরা তৃতীয় বিশ্বকে ধ্বংস করে পুনঃনির্মাণের নামে নতুন করে লোটার পথ তৈরি করছে যা তৃতীয় বিশ্বের নেতারা বুঝে গেছে। কাজেই করোনাভাইরাসের জন্য চীনকে দোষারোপ বা দায়ী করে ট্র্যাম্প প্রশাসন খুব বেশি এগোতে পারবে বলে মনে হয় না। বাংলাদেশটাকে যারা কফি কাপে নিয়ে কফির সঙ্গে খেয়ে ফেলতে চাচ্ছেÑ তারা কি কখনো আমাদের বন্ধু হতে পারে? ফেসবুক থেকে

  • সর্বশেষ