শিরোনাম
◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন ◈ ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাড়া-মহল্লার দোকানপাট সকাল ৬টা থেকে দুপুর ২টা ও সুপার, শপ ও কাঁচাবাজার খোলা থাকবে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত

সুজন কৈরী: [২] করোনাভাইরাস মোকাবিলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত এবং জনসমাগম বন্ধে সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এমন নির্দেশনা দিয়েছেন। উদ্ভুত এ সংকট মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

[৩] ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) কৃষ্ণপদ রায় বলেন, স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপসমূহ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশনার আওতায় আসবে না। ডিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা সুপার শপগুলোতে গিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছেন।

[৪] করোনাভাইরাস প্রতিরোধে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। রোববার ঢাকা প্রবেশ ও বাহিরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে।

  • সর্বশেষ