শিরোনাম
◈ দেশেই উদ্ভাবিত ন্যানো ইউরিয়ায় মিলল পেটেন্ট, বদলে যেতে পারে দেশের কৃষি অর্থনীত ◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সাবেক ক্রিকেটার ইরফান ও ইউসুফ করোনায় দুর্গতদের খাবার বিতরণ করলেন

স্পোর্টস ডেস্ক : [২] গোটা ভারত লড়াই করছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১১৮ জনের। আক্রান্ত ৩ হাজারেরও বেশি মানুষ। সংক্রম ঠেকাতে গোটা ভারতজুড়েই চলছে ২১ দিনের লকডাউন। ১৪ এপ্রিল পর্যন্ত থাকবে।

[৩] এ অবস্থায় সমস্যায় পড়েছেন শ্রমিক, গরীব এবং তাদের পরিবারের সদস্যারা। এই যুদ্ধে সামিল হতে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি- যে যার মতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার এগিয়ে এলেন ভারতীয় দলের দুই সাবেক ক্রিকেটার ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। -আজকাল

[৪] গরীব মানুষদের খাবারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন তারা। ইরফান ও ইউসুফ দুইজনেই ঠিক করেছেন গুজরাটের বরোদা এলাকায় গরীব ও দুস্থ মানুষদের মধ্যে ১০ হাজার কেজি চাল ও ৭০০ কেজি আলু বিতরণ করবেন। লকডাউনের কারণে বহু গরীব মানুষের রুটি-রুজিতে টান পড়েছে- এমন সময় দুই ভাইয়ের উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
[৫] এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে কয়েকদিন আগেই স্থানীয় প্রশাসনের হাতে ৪ হাজার মাস্ক তুলে দিয়েছিলেন দুই ভাই। করোনার ভয়াবহতা নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতেও উগ্যোগ নিতে দেখা গেছে তাদের।-জি নিউজ

[৬] দেশবাসীকে আবেদন জানিয়ে তারা বলেছিলেন এই সঙ্কটজনক মুহুর্তে সরকারকে যে কোন রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। আগামী কয়েকদিন আরও কঠিন হতে চলেছে। এই অবস্থায় দেশের মানুষকে আমাদের আবেদন ঘরে থাকুন, নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দিন, আপনার চারপাশের মানুষগুলোর যত্ন নিন।

[৭] করোনা মোকাবিলায় ইতিমধ্যেই ভারতের একাধিক ক্রিকেটারকেই সহায়তার হাত বাড়াতে দেখা গেছে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, গৌতম গম্ভীর, শিখর ধাওয়ান, লক্ষীরতন শুক্লা, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহিলা ক্রিকেটার রিচা ঘোষ, মিতালি রাজ, পুনম যাদব, দিপ্তী শর্মার প্রত্যেকেই নিজেদের মতো করে আর্থিক সহায়তা করেছেন। - এনডিটিভি

  • সর্বশেষ