শিরোনাম
◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অজানা কারণে মাথায় টাক পড়ে যাচ্ছে এশিয়ান পুরুষদের

আসিফুজ্জামান পৃথিল : [২] এক গবেষণা বলছে, প্রায় সব ককেশিয় পুরুষকে জীবনের এক পার্যায়ে কোনও না কোনও ধরনের টাক সমস্যার মুখোমুখি হতে হয়। প্রায় অর্ধেকই জীবনের মধ্যভাগে এসে অর্ধেক চুল হারান। এশিয়ান পুরুষ বিশেষত পূর্ব এশিয়ানরা ঐতিহাসিকভাবে এই সমস্যামুক্ত। সিএনএন

[৩] ২০০৩ সালে ৬টি চীনা শহরে চালানো এক গবেষণা বলছে, ৩ শতাংশের কম চীনা ১৮-২৯ বছরে, ১৩ শতাংশ ৩০ এর মধ্যে সামান্য টাক সমস্যায় ভোগেন। দক্ষিণ কোরিয়ায় চালানো একটি গবেষণা বলছে তাদের পুরো পুরুষ জনসংখ্যার ১৪.১ শতাংশ টাক সমস্যায় ভোগে। জাপানের ক্ষেত্রেও অবস্থা প্রায় একই।

[৪] তবে এশিয়ান পুরুষদের সুদিন হারাচ্ছে। এর প্রধান কারণ হলো জীবনযাপনে পরিবর্তন। কাজের চাপ, বাজে খাবার, ঘুমের কমতি এবং ধূমপান। যার প্রভাব পড়ছে পরবর্তী বংশধরদের উপরেও।

[৫] চীনের স্বাস্থ্য দপ্তর ৫০ হাজার তরুণ চীনার উপর সম্প্রতি টাক নিয়ে গবেষণা চালিয়েছে। এটির ফল বলছে দেশটির ৩০ এর আশেপাশে যাদের বয়স তারা অন্যদের চেয়ে দ্রুত চুল হারাচ্ছেন।

[৬] চীনে চুলের যত্ন সম্পর্কিত পণ্যের বাজারও দ্রুত বড় হচ্ছে। বর্তমানে এ ধরনের পণ্যের বাজার ২৯০ কোটি ডলারের। যা বিশ্বে অন্যতম বৃহৎ।

  • সর্বশেষ