শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে প্রেমের প্রলোভনে ডেকে নিয়ে গার্মেন্টস কর্মীকে ৪ বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ

আফজাল হোসেন : [২] জেলায় প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে এক গার্মেন্টস কর্মীকে ৪ বন্ধু মিলে গনধর্ষনের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।

[৩] গত শনিবার শ্রীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার এই গার্মেন্টস কর্মী শ্রীপুর থানায় অভিযোগ দিলে তা মামলা হিসেবে রুজু হয়। গার্মেন্টস কর্মী শারিরীকভাবে অসুস্থ থাকায় বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন একই উপজেলার সিংগারদিঘি গ্রামের রুহুল আমিনের ছেলে আব্দুর রউফ(২২),একই গ্রামের তাজউদ্দিনের ছেলে রাব্বি(২০),ভোলা চরফ্যাশন জিননগর গ্রামের চাঁনমিয়ার ছেলে শামীম(২০)। এ ঘটনায় জড়িত অপর অভিযুক্ত আসাদ মিয়া এখনও পলাতক।

[৫] মামলার তদারকি কর্মকর্তা শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক সোহেল রানা জানান,নির্যাতিতা শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। মামলার অভিযুক্তদের মধ্যে ৩জনকে গ্রেপ্তার করা হলেও ১জন এখনও পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ অভিযান অব্যহত রেখেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ