শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার জন্য তাবলিগ নয়, মোদি সরকারই দোষী : অরুন্ধতী রায়

ডেস্ক রিপোর্ট : [২] দিল্লির তাবলিগ জামাতে অংশ নেয়া কয়েক জনের শরীরে নভেল করোনাভাইরাস পাওয়ার পর ভারতে সংক্রমণ ছড়ানোর জন্য মুসমানদের দায়ী করা হচ্ছে। শুক্রবার নিজের লেখা এক কলামে এ ধরণের মানসিকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ঔপন্যাসিক ও লেখক অরুন্ধতী রায়। বরং তিনি সংক্রমণ ছড়ানোর জন্য মোদি সরকারকেই দায়ি করেছেন।

[৩]বুকার পুরস্কারজয়ী এই লেখক প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে‘দ্য প্যানডেমিক ইজ অ্যা পোর্টাল’ শিরোনামের লেখা কলামে বলেছেন, এটি মুসলিমদের কলঙ্কিত করার চক্রান্ত। নিবন্ধে অরুন্ধতী লিখেছেন, ‘ভারতে অর্থনৈতিক দূরবস্থা চলছে। চলছে রাজনৈতিক অস্থিরতা। এর ভেতর মূলধারার গণমাধ্যম ২৪/৭ ঘণ্টা মুসলিম বিরোধী ক্যাম্পেইন মেশাচ্ছে। তাবলিগ জামাত নামের একটি সংগঠন লকডাউনের আগে যে সভা করেছে ভাইরাস ছড়ানোর জন্য তাকে সুপার স্প্রেডার বলা হচ্ছে।’ ভাষার এমন ব্যবহারকে চক্রান্ত মনে করেন তিনি, ‘সার্বিক সুর শুনে হচ্ছে জিহাদের মতো মুসলিমরাই ভাইরাস ডেকে এনেছে।’

[৪]ভারতে করোনাভাইরাস ছড়ানোয় মোদি সরকারকে পরোক্ষভাবে দায়ী করে তিনি বলেন, ডিসেম্বরে, যখন চীন উহানে ভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল, ভারত সরকার সংসদে সদ্য পাস হওয়া বৈষম্যমূলক মুসলিম বিরোধী ‘নাগরিকত্ব আইন’র বিরুদ্ধে সৃষ্ট গণ-অভ্যুত্থানের মোকাবেলা করছিল। তিনি মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দিল্লি নির্বাচনে হেরে গিয়ে বিজেপির ক্ষোভ যেয়ে পড়ে মুসলমানদের উপরে। হারের জন্য তারা মুসলিমদেরকেই দায়ী মনে করেছিল। যার ফলে সশস্ত্র হিন্দু সন্ত্রাসীরা মুসলমানদের উপরে হামলা চালায়। তাদের বাড়ি-ঘর, মসজিদ পুড়িয়ে দেয়। এতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। যাদের মধ্যে হাতে গোনা দুই-একজন হিন্দু বাদে বাকিরা মুসলিম।’

[৫]ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সেদেশে করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে বাড়ছে। প্রতি ঘণ্টায় প্রায় ২০ জন করে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন! আগের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭৮ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৯১ জন।

উৎসঃ ইনকিলাব

  • সর্বশেষ