শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপর্যয় মোকাবিলায় রাজ্যগুলোকে ১১ হাজার কোটি টাকা দিল ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়

রাশিদ রিয়াজ : [২] ভারতের কেন্দ্রীয় সরকারের মোট বরাদ্দ ১৭,২৮৭ কোটি টাকার মধ্যে রাজস্ব ঘাটতি অনুদান খাতে ১৪টি রাজ্য ৬,১৯৫.০৮ কোটি টাকা পাবে। বাকি ১১,০৯২ কোটি টাকা SDRM তহবিলের প্রথম কিস্তির অগ্রিম হিসেবে প্রতিটি রাজ্যের মধ্যে ভাগ হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। সম্প্রতি কেন্দ্রের থেকে রাজ্যের প্রাপ্য মোট ৩৬,০০০ কোটি টাকা চেয়ে প্রধানমন্ত্রী চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ইকোনোমিক টাইমস

[৩]  এই তালিকায় পশ্চিমবঙ্গও আছে। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুসারে রাজ্যগুলিকে এই অনুদান দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার একথা জানিয়েছেন। সকলে মিলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, 'এই পরিস্থিতিতে আমরা কেউ একা নই।'

[৪] করোনা মোকাবিলায় বাংলার জন্য ২৫,০০০ কোটি টাকা অনুদান চেয়ে গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা মোট ৩৬,০০০ কোটি টাকা শীঘ্রই মিটিয়ে দেওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার সরকারি কর্মীদের মাইনে দেওয়া থেকে শুরু করে সমস্ত সামাজিক প্রকল্পের কাজ নিজের টাকাতেই করছে। অথচ করোনা পরিস্থিতিতে রাজ্যের কর বাবদ আয় কমেছে ১১০০০ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়