শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে নিয়ম ভেঙ্গে জমায়েত, ৯৯ বছরের বৃদ্ধ অভিযুক্ত

সিরাজুল ইসলাম: [২] তার সঙ্গে আরও ৯ জন অভিযুক্ত হয়েছে। লেকউডে মঙ্গলবার তারা একটি অনুষ্ঠান আয়োজন করে। ওস্যান কাউন্টির আইনজীবী ব্রেডলি বিলহিমের এবং পুলিশ প্রধান গ্রিগোরি মেয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানান। সিএনএন

[৩] অভিযুক্তদের মধ্যে এক দম্পতি এবং তাদের ছয় শিশু সন্তান রয়েছে। ২১ মার্চ নিউজার্সির গভর্নর ফিল মারফি রাজ্যজুড়ে ঘরে ‘থাকুন’ ঘোষণা করেন। একই সঙ্গে সব জমায়েত নিষিদ্ধ করা হয়।

[৪] গর্ভনর টুইটারে লেখেন, বিষয়টি তিনি বিশ্বাস করতে পারছেন না। ঘরে থাকার ঘোষণা কি আবারো দিতে হবে? তারা অবৈধ, বিপজ্জক ও বোকা। আপনাদের অনেক জরিমানা গুনতে হবে। প্রত্যেকের কাছে আপনাদের নাম ও কর্মের বার্তা পৌছে দেওয়া হবে; যাতে আপানরা লজ্জিত হন।

[৫] যুক্তরাষ্ট্রের ৯৩ শতাংশ (অন্তত ৪০টি রাজ্য ও ওয়াশিংটন ডিসি) ঘরে থাকুন পালন করছে। বিবিসি

[৬] নিউজার্সিতে কমপক্ষে ২৫ হাজার ৫৯০ জন করোনা সংক্রমিত এবং বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মারা গেছে ৫৩৭ জন।

[৭] করোনায় দেশটিতে শুক্রবার পর্যন্ত ২ লাখ ৪৫ হাজার ৪৪২ জন সংক্রমিত হয়েছে। মারা গেছে ৬ হাজার ৯৮ জন। সুস্থ হয়েছে ১০ হাজার ৪১১ জন। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়